ডিপ্রেসনে আছেন? ড. রাতেব আন নাবলুসির ঔষধ


 

Translator : Lutfor Rahman Bhuiyan


আল্লাহ যখন আপনার পক্ষে তখন কে আপনার বিরোধিতা করতে পারে? আবার আল্লাহ যদি আপনার বিরুদ্ধে থাকেন তবে কে আপনার পক্ষে? আপনি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যান তবে আপনার হারানোর কি আছে? বরং কিছুই হারাননি আর আাপনি যদি আল্লাহর ভালোবাসাই হারিয়ে ফেলেন তবে আপনি সত্যিকারার্থে কিইবা অর্জন করলেন? আপনি আসলে কিছুই পেলেন না।

আল্লাহর ভালোবাসার ফলে আপনি যে ফলাফল, উপকার আর বিশেষ সুযোগগুলো ভোগ করবেন তা অগণিত।
তার মধ্যে একটি বিষয় বলি:যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে মানুষের অন্তওে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন।
আর য মানুষ আপনাকে ভালোবাসে তবে তা তো এক বিরাট অর্জন।


আপনার চারপাশের সবার ভালোবাসার পাত্র হলেন। যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে তিনি আপনাকে প্রজ্ঞা(হিকমত) দান করবেন।আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে প্রকৃতপক্ষে তাকে প্রভ‚ত কল্যাণ দান করা হয়েছে।একজন ব্যক্তি যাকে প্রজ্ঞা দান করা হয়েছে সে অল্প আয় দিয়েই সব প্রয়োজন মিটিয়ে সুখী হয়। আর যাকে হিকমত থেকে বঞ্চিত করা হয়েছে কিন্তু প্রচুর সম্পদ দান করা হয়েছে সে শোচনীয় জীবন যাপন করে।একজন প্রজ্ঞাবান ব্যক্তি সাধারণ একজন স্ত্রী পেয়ে সুখি ও সমৃদ্ধ হতে পারে।কিন্তু একজন অজ্ঞ ব্যক্তি ফার্স্ট ক্লাস স্ত্রী পেয়েও দুঃখী হয়। একজন প্রজ্ঞাবান ব্যক্তি শত্রæকে বন্ধুতে রূপান্তর করে ফেলে।



আবার একজন অজ্ঞ ব্যক্তি তার বন্ধুকেও শত্রুতে পরিনত করে।এক কথায় বলতে গেলে, যাকে হিকমত দান করা হয়েছে বস্তুত সে মাহামূল্যবান কিছু অর্জন করেছে। আর এ হেকমত প্রদান করা হয় মুমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে তার ঈমান ও ভালো কাজের পুরস্কার হিসেবে আর এ সবকিছুই হলো আল্লাহর ভালোবাসার ফল।তিনি আল্লাহই হিকমত দান করেন।


যখন আল্লাহ আপনাকে প্রজ্ঞা দান করবেন তখন তিনি আপনাকে তার পক্ষ থেকে সাকিনা(প্রশান্তি)দান করবেন। সকিনা হলো যা সন্তুষ্টি, সুখ, আশাবাদ, সঠিকতা, আত্মবিশ^াস ও সঠিক একটা অবস্থার নাম। সাকিনা(প্রশান্তি) আপনার অধিকারে থাকা সকল সম্পদ হারিয়ে গেলেও সুখ দিবে।আর যদি এ সাকিনা না থাকে তবে আপনার সব থাকলেও আপনি দুঃখে থাকবেন।


হয়তো কেউ একজন প্রচুর সম্পদ, সুন্দর স্বাস্থ, শক্তি ও বুদ্ধি দ্বারা নিয়ামত প্রপ্ত হলো, কিনÍু তার প্রজ্ঞার অভাব আছে তাহলে সে আসলে সবচেয়ে হতভাগা। আর এজন্যেই বলা হয়, ” আল্লাহ অধিকাংশ মানুষকে স্বাস্থ, বুদ্ধি, সম্পদ আর সৌন্দর্য দেন কিন্তু আল্লাহ তা’লা কেবল তার পছন্দের মুমিনদেরকে সাকিনা(প্রশাšি)Í দান করেন।


আপনি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যান তবে আপনার হারানোর কি আছে?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন