আজকে আপনাদের সাথে আলাপ করবো বিল্ডিংয়ের কাজে বহুল ব্যবহৃত একটি কেমিক্যাল নিয়ে। যেটা মাএ ৫০ কেজি সিমেন্ট এ ১০০ গ্রাম ব্যবহারে আপনার বিল্ডিং হবে ড্যাম পড়া, পানি পড়া এবং ক্রাক হওয়া থেকে মুক্ত।
এটি আবার মর্টার ও প্লাস্টার এর কাজেও প্রচুর ব্যবহার করা হয়। আর সেই কেমিক্যাল হলো সিকা পিং।
কিছুদিন আগের কথা আমি এবং আমার পরিবার বাবুর নানা বাড়ি বেড়াতে যায়। সেখানে গিয়ে দেখি শ্বশুর শাশুড়ি যে রুম থাকে সেই রুমের নিচ থেকে পানি উঠে ফ্লোর ভিজে যায়। আমরা যে রুম ছিলাম সেটাতে লিন্টার এর পাশ দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ে। পরে বাড়ির মালিক আতিক সাহেবকে সিকা পিং এর কথা বললাম। তারপরের দিনই উনি সিকা পিং নিয়ে আসলেন এবং মেরামত করলেন। সেই থেকে পানি পড়া বন্ধ❎
আপনি পুরো অ্যার্টিকেল পড়ার পরে জানতে পারবেন।
কোন কোম্পানি উৎপাদন করে, এর প্রতিষ্ঠাতা এবং এর বর্তমান CEO ও Chairman সম্পর্কে
এর উপাদান কি?
কোন কোন জায়গায় ব্যবহার হয়
ব্যবহারের নিয়মসমুহ
সুবিধাসমূহ
প্রয়োগমাএা
অন্যান্য তথ্য
সর্বশেষ বাংলাদেশে কোথায় পাবেন এবং এদের ঠিকানা
☑️কোম্পানি ও প্রতিষ্ঠাতা
Sika Cim™Pink একটি Sika AG এর পণ্য। আর Sika AG হলো সুইস ববহুজাতিক বিশেষায়িত রাসায়নিক সংস্থা যারা বিল্ডিং এবং মোটরযান কোম্পানিতে তাদের পণ্য সরবারহ করে।
সিকা গ্রুপের প্রতিষ্ঠাতা হলেন Kaspad Winkler।
তিনি ১৯১০ সালে সুইজারল্যান্ডের বার এ এটি বর্তমানে এর কর্মী সংখ্যা ২৫,০০০(২০১৯)। সিকা গ্রুপের স্টকমূল্য ২৬৭.৪০ CHF or Fr।
২০১৯ সালের হিসেব মতে, এর আয় ছিলো ৮.১ বিলিয়ন CHF.বর্তমানে এর প্রধান নির্বাহী হলেন Poul Schuler এবং চেয়ারম্যান হলেন Poul Halg. সিকা গ্রুপ ১০১ দেশে সুনামের সাথে ব্যবসা করতেছে।
এই কোম্পানি এমন কিছু পদ্ধতি এবং পণ্যের
সম্প্রসারণ এবং উৎপাদন করে যেটা বিল্ডিং ও মোটরযান শিল্পে জোড়া লাগানো, সীলমোহর করা, স্যাতস্যাতে পরিবেশ দূর করে এটাকে শক্তিশালী ও সুরক্ষা নিশ্চিত করে।
☑️Sika Cim™Pink উপাদান
1.নির্দিষ্ট পলিমার
2.পৃষ্ঠসক্রিয় এজেন্ট
3.সংযোজনকারী বস্তু
☑️সিকা পিংয়ের ব্যবহার
👉বিল্ডিংয়ের ছাদের স্লাব ও স্কুড তৈরিতে।
👉বিল্ডিংয়ের ভিত্তি মজবুত রাখতে।
👉পানির ট্যাংক এবং পানি ধরে রাখার কাঠামো
তৈরিতে।
👉বাথরুম ও বেলকনি
👉বিল্ডিংয়ের আস্তরন করতে
👉বিল্ডং বা মর্টারের মেরামত এবং পুনরায় নতুন করতে।
👉তেলবাহী ইঞ্জিনের ভিতরের আবরন এবং পানি বের হওয়ার রাস্তা তৈরিতে
☑️সিকা পিংয়ের ব্যবহারের নিয়মসমুহ
কংক্রিটের জন্য সিমেন্ট, অগ্রিগেটস এবং বালু আর মর্টারের জন্য শুধু
সিমেন্ট ও বালু শুকনো অবস্থায় ১ মিনিট ভালোভাবে মেশানো লাগবে৷
⬇️
মোট পানির ৫০-৭০% যোগ করুন এবং ২-৩
মিনিট ভালোভাবে মিশ্রণ করুন
⬇️
অবশিষ্ট পানির মধ্যে প্রয়োজনীয় পরিমাণ সিকা
সিম™পিং যোগ করুন এবং এটি একটি মিশ্রণ
ড্রামে ঢালুন।এবার সম্পূর্ণ মিশ্রণটিকে ৩মিনিট
ভালোভাবে মিশ্রণ করুন যাতে সমানভাবে মিশে যায়
⬇️
অতপর মিশ্রণটিকে ট্রেতে ঢালুন এবং
পরিমানমত ব্যবহার করুন।
☑️সিকা পিংয়ের সুবিধাসমূহ
👉সিকা পিং সহজেই সব ধরনের পোর্টল্যান্ড সিমেন্ট যেমন স্লাজ সিমেন্টের সাথে মানানসই এবং সহজেই মিশে যায়।
👉এটি মর্টার এর ক্ষয়ক্ষতি কমিয়ে দেয়।
👉এটি খুব অল্প পরিমানে লাগে তাই এটির ব্যবহার লাভজনক।
👉পানির ধারণক্ষমতা কমিয়ে আনে।
👉বিল্ডিংয়ের প্লাস্টারের কার্যক্ষমতা বাড়ায়।
👉এটি বিল্ডিং ও প্লাস্টারের কার্যক্ষতা বাড়িয়ে দেয়।
👉মরীচা নিরোধক
👉প্যাকেজিং খুব সুন্দর ও সহজেই বহন করা যায়
☑️সিকা পিংয়ের অন্যান্য কিছু তথ্য
কম্পোজিশন : পানিকে বাধা দেয় এমন যৌগ দিয়ে এটি তৈরি
প্যাকিং: এটি ১, ৫,২০ কেজি HDPE কন্টেইনার এ পাওয়া যায়।
কালার : পিং
মেয়াদ: ২ বছর
দাম:১৮০/কেজি
☑️প্রয়োগমাএা
৫০কেজি সিমেন্টের জন্য ১০০গ্রাম অর্থাৎ সিমেন্টের ওজনের মাএ ০.২% সিকা পিং ব্যবহার করতে হয়।
☑️বাংলাদেশে কিভাব এবং কোথায় পাবেন
AKSID Corporation Limited এটি বাজারজাত করে।Khijir Ahmed MBA CMA™ ভাই হচ্ছেন এটার সেলস ও মার্কেটিং এর লিড।
আরো জানতে:
Corporate Office : AKSID Corporation Limited
12th floor, Rupayan Shopping Square, Plot: C-2, Block: G, Bashundhara R/A 1229 Dhaka, Bangladesh
info@aksidcorp.com
Mob : +880 1700-761400
Tel : +88028432197